গতকাল মঙ্গলবার ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ইসলমিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “শাবানের মধ্য রজনী; মুমিনের করণীয় ও বর্জনীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এক্সাম কন্ট্রোলার জনাব মোহাম্মদ রিদুয়ান স্যার, প্রভাষক জনাব কওছার মাহমুদ, জনাব মোহাম্মদ সাঈদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
"শাবানের মধ্য রজনী; মুমিনের করণীয় ও বর্জনীয়" বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক হাফেজ মুফতি আহসান উল্লাহ আরেফী।
আলোচনা ও দোয়া মাহফিলের বক্তা মুফতি আহসান উল্লাহ আরেফী বলেন,
বছরের অন্যতম ফজীলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুন নিসাফি মিন শা’বান তথা শাবানের মধ্য রজনী । এ রজনীতে নিহিত রয়েছে মুমিন-মুসলিমের মুক্তি ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বারাআত বা মুক্তির রাত। অন্যদিকে পবিত্র মাহে রমজানের পূর্বের মাস হওয়ার কারণে শাবান মাসকে বলা হয়েছে রমজান মাসের প্রস্তুতির মাস।
এই মাসের অনেক তাৎপর্য, ফযীলত ও বরকত রয়েছে। মহানবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এরশাদ করেনঃ শাবান মাস হল আমার মাস আর পবিত্র রমজান মাস হল মহান আল্লাহ তাআলার মাস। তিনি আরও বলেন, তোমরা শাবানের চাঁদ সঠিকভাবে হিসাব রাখ। কেননা শাবানের চাঁদের হিসাব ঠিক হলে, রমজানের চাঁদের হিসাব সঠিক হতে সহায়ক হবে। ( মিশকাত শরীফ-১১৫পৃ )
শা’বান মাসের ১৪তম তারিখের দিবাগত রাত হচ্ছে- লাইলাতুল বারাআত বা শবে বারাআত। লাইলাতুল বারাআত হচ্ছে-গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি। অর্থাৎ, এ রাত্রে ইবাদত-বন্দেগী করার মাধ্যমে মুমিন-মুসলামনদের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থেকে।
পরিশেষে মুফতি আহসান উল্লাহ আরেফীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অত্র আলোচনা সভা সমাপ্ত হয়।

