ইউসিটিসিতে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রামের অনুমোদন
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ে (ইউসিটিসি) নতুনভাবে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী অটাম ২০২৬ সেশন থেকে এই প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক পর্যটন ও আতিথেয়তা খাতের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় রেখে আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলামের আলোকে এই প্রোগ্রামটি প্রণয়ন করা হয়েছে। আধুনিক ল্যাব সুবিধা, অভিজ্ঞ শিক্ষক এবং ইন্ডাস্ট্রি-সংযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইউসিটিসি কর্তৃপক্ষ আরও জানায়, এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশে পর্যটন, হোটেল ম্যানেজমেন্ট, এয়ারলাইনস, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীদের অটাম ২০২৬ সেশনে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তর থেকে সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

